শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

কক্সবাজারে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা

ঈদগাঁও প্রতিনিধি।।

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজার জেলায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু মাসুম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার আওতায় জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এতে জেলার সকল সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং সরকারি অনুমোদনহীন যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক যানবাহন চালাতে পারবেন না। পাশাপাশি মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং সড়ক নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ আদেশ বাস্তবায়নে পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *