শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি উধাও

কাপ্তাই প্রতিনিধি।।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি বৌদ্ধ বিহারে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চন্দ্রঘোনা রেশম বাগান এলাকায় অবস্থিত জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর রেশম বাগান থেরবাদ বৌদ্ধ বিহারে গত ১৭ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিহার পরিচালনা কমিটির তথ্যমতে, চোরচক্র বিহারের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৪ থেকে ৬ ইঞ্চি উচ্চতার মোট ১২টি পিতলের বুদ্ধমূর্তি নিয়ে যায়। চুরি হওয়া মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। তবে বড় আকারের পিতল ও সিমেন্টের মূর্তিগুলো অক্ষত রয়েছে।

বিহারের দেখভালের দায়িত্বে থাকা শুইহ্লাপ্রু মারমা (৫৯) জানান, ১৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তিনি বিহারে তালা দিয়ে বাড়িতে যান। পরদিন ১৮ মার্চ সকাল ৭টার দিকে এসে তিনি দেখতে পান দরজার তালা ভাঙা এবং ভেতরের মূর্তিগুলো নিখোঁজ।

এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৮ মার্চ রাঙ্গুনিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার কেসুনো মারমা (৫০)সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, বিহারের সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে রাতের অন্ধকারে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত কেসুনো মারমার সঙ্গে বিহার পরিচালনা কমিটির দীর্ঘদিনের বিরোধ ছিল এবং ঘটনার কয়েকদিন আগে তাকে বিহারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিহারে আগত পুণ্যার্থী ও এলাকাবাসী চুরি হওয়া বুদ্ধমূর্তি দ্রুত উদ্ধারের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, অভিযুক্ত কেসুনো মারমা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *