April 2, 2026, 4:39 pm
শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল হস্তান্তর কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা প্রদান মুনাফার লোভে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা গুনলেন পরিবেশক ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অকটেন আটক হজযাত্রীদের কল্যাণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে- কক্সবাজারের জেলা প্রশাসক রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে খাগড়াছড়িতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা, বৃক্ষরোপণ কর্মসূচি পালন লামায় সূর্যমুখীর সমারোহ, তামাকের বিকল্পে আশার আলো দেখছেন কৃষকরা কক্সবাজারে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা বিলাইছড়িতে মোটরসাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির, ৭০০ মানুষের সেবা গ্রহণ দীঘিনালায় দুর্যোগে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি উধাও খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
Notice :

খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় তাসলিমা আক্তার (কাজল) (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভোলাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাসলিমাকে দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পরে স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার আগে সকালে তাসলিমা আক্তার ও তাঁর স্বামী ইব্রাহীম খলিলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় তাঁদের মেয়েরা প্রথমে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তাসলিমার মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী ইব্রাহীম খলিল স্ত্রীকে হত্যা করে পরে ঝুলিয়ে রেখেছেন।

অভিযোগের বিষয়ে স্বামী ইব্রাহীম খলিলের বক্তব্য জানা যায়নি। তবে স্থানীয়দের কাছে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি পাশের ঘরে নাশতা তৈরির কাজে ব্যস্ত ছিলেন।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।