
ঈদগাঁও প্রতিনিধি।।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাদ আসর ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম।
এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল এবং পোকখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলমসহ অন্য নেতারা।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণ করেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের ত্যাগের কথা স্মরণ করেন এবং ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।