
বাঘাইছড়ি প্রতিনিধি-
অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী ০১টি মোটর সাইকেলযোগে ভারত হতে বাংলাদেশে চোরাচালানীর উদ্দেশ্যে জ্বালানী তৈল (অকটেন) বহন করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন কচুছড়ি চেকপোষ্ট কমান্ডার নায়েক মোঃ মাহফুজুর রহমান কর্তৃক চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করে। যার প্রেক্ষিতে আনুমানিক ২০২০ ঘটিকায় ০১টি বেসামরিক মোটর সাইকেল তল্লাশির জন্য সংকেত প্রদান করলে মোটর সাইকেল চালক দ্রুত গতিতে উল্টা ঘুরে পালিয়ে যাওয়ার সময় ০১টি প্লাস্টিকের বস্তা পড়ে যায়। পরবর্তীতে পোষ্টে কর্তব্যরত বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় বস্তার ভিতরে ০১টি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে ৫০ লিটার জ্বালানী তৈল (অকটেন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত অকটেনের সিজার মূল্য ৬,০৫০.০০ (ছয় হাজার পঞ্চাশ) টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।