April 16, 2026, 8:33 am
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন
Notice :

বিলাইছড়িতে জেলা পরিষদ সদস্য নিয়োগ প্রসঙ্গে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আসন্ন জেলা পরিষদ সদস্য নিয়োগে বর্তমান সদস্য লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে পুনর্নিয়োগ না দিয়ে বিকল্প যোগ্য প্রার্থী মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিলাইছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ সদস্য পদে আগ্রহী একাধিক প্রার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন—জয়সিন্ধু চাকমা, শান্তি রায় চাকমা (রায়ধন), মো. জাফর আহাম্মদ, রেজাউল করিম রনি, মো. ইমাম হাসান সিকদার, শামশু তঞ্চঙ্গ্যা, খুশি বাবু তঞ্চঙ্গ্যা, চাথোয়াই রোয়াজা, ভিএল পাংখোয়া, রিনলম পালম বম, নেইলাই পাংখোয়া ও ধনমুনি চাকমা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সক্রিয় কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে আসছেন। তাদের দাবি, এই ১২ জন প্রার্থীর মধ্য থেকেই একজনকে জেলা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া উচিত।

বক্তারা অভিযোগ করেন, লাল এ্যাংলিয়ানা পাংখোয়ার সঙ্গে অতীতে বিএনপির কার্যকর সম্পৃক্ততা ছিল না। সে কারণে তাকে বা তার গোষ্ঠীভুক্ত কাউকে পুনরায় জেলা পরিষদ সদস্য হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই ১২ জন প্রার্থী প্রয়োজনীয় দাখিলপত্র জমা দেবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর কাছে। তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্য বিবেচনায় যাকে মনোনয়ন দেবেন, তা তারা মেনে নেবেন; তবে লাল এ্যাংলিয়ানা পাংখোয়াকে পুনর্নিয়োগ দেওয়া হলে তা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য হবে না বলে তারা মত প্রকাশ করেন।