April 2, 2026, 4:38 pm
শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে ২৫ টি হারিয়ে যাওয়া মোবাইল হস্তান্তর কাপ্তাইয়ে ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক মো: ইউসুফ মিয়া রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারকে টাকা প্রদান মুনাফার লোভে তেল বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা গুনলেন পরিবেশক ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ; মেহেবুল কালাম আজাদ বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অকটেন আটক হজযাত্রীদের কল্যাণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে- কক্সবাজারের জেলা প্রশাসক রিজিয়ন কমান্ডারের সভাপতিত্বে খাগড়াছড়িতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা, বৃক্ষরোপণ কর্মসূচি পালন লামায় সূর্যমুখীর সমারোহ, তামাকের বিকল্পে আশার আলো দেখছেন কৃষকরা কক্সবাজারে ফিটনেসবিহীন যান চলাচলে নিষেধাজ্ঞা বিলাইছড়িতে মোটরসাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির, ৭০০ মানুষের সেবা গ্রহণ দীঘিনালায় দুর্যোগে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গুনিয়ায় বৌদ্ধ বিহারে চুরি, ১২টি পিতলের বুদ্ধমূর্তি উধাও খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
Notice :

বিলাইছড়িতে মোটরসাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় মোটরসাইকেল মালিক সমবায় সমিতির উদ্যোগে সিরিয়াল পদ্ধতি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম আজম। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের পক্ষে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, থানার অফিসার ইনচার্জ মো. মাজরুরুল হকের প্রতিনিধি এসআই তানভীর আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

মোটরসাইকেল মালিক সমবায় সমিতির সভাপতি অতীশ দীপংকর চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিমলী হেডম্যান, সদস্য জ্যোতিময় চাকমা এবং কার্বারী কল্পরঞ্জন চাকমা। সভা সঞ্চালনা করেন ধনমুনি চাকমা।

সভায় মোটরসাইকেল চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে লাইন্সম্যান নিয়োগের মাধ্যমে সিরিয়াল পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো এবং বাজারের দিনে বাজার এলাকায় মোটরসাইকেল প্রবেশ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া নতুন ভাড়া নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। সভায় সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।