মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ শুরু, তথ্য সংগ্রহে দেশব্যাপী কার্যক্রম বাঘাইছড়িতে মাদকবিরোধী শোভাযাত্রা, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সভা ফেসবুকে ১৭ দিনের পরিচয়, কক্সবাজারে রাতযাপন, কুমিল্লায় তরুণীর মরদেহ উদ্ধার লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ, সনদ পেলেন ৪৮ জন

সাদামনের মানুষ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো’র অন্তেষ্টিক্রিয়া উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

পার্বত্য ভিক্ষু সংঘের মহামান্য ৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো সাদামনের মানুষ  ২০০৭ সালে ইউনিলিভার বাংলাদেশ এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে সাদামনের মানুষ নির্বাচিত। কাচালং শিশু সদনের আজীবন অধ্যক্ষ্য প্রয়াত ধর্মীয় গুরুর   এর তিন দিনব্যাপি অন্তেষ্টিক্রিয়া মহতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকালে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা কমিটির আয়োজনে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী  মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে প্রথম দিনে জাতীয় পতাকা ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়।

 

এসময় চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ভোদন ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিশেষ পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

 

অনুষ্ঠানের প্রথমভাগে ভদন্ত তিলোকানন্দ মহাথেরো জীবনীগ্রন্থে মোড়ক উন্মোচন করা হয়। মহতী এই ধর্মীয় অনুষ্ঠান ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হবে ২০ ডিসেম্বর রবিবার। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যোগদানের কথা রয়েছে। এছাড়াও বিভিন্ন দেশবিদেশ থেকে আগত ৫০ হাজার মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছে।

 

পাহাড়ের সর্বজন শ্রদ্ধেয় এই ধর্মীয়গুরু ২৮ আগষ্ট ১৯৩৭ সালে বৌদ্ধ ধর্মালম্বী  এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২ নভেম্বর ২০২৩ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। দীর্ঘদিন মরদেহ সংরক্ষণ এর পর ১৯ ডিসেম্বর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *