November 7, 2026, 4:06 pm
শিরোনাম :
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা-শোভাযাত্রা ও প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির বর্ণাঢ্য র্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমকে প্রেস ক্লাবের বিদায়ী সংবর্ধনা আলীকদমে পাহাড় ও কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঈদগাঁও থেকে ঢাকায় ৩৫ গ্রাম পুলিশ খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঈদগাঁও থেকে ঢাকায় ৩৫ গ্রাম পুলিশ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জাতীয় মহাসমাবেশে অংশ নিতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন পাঁচ ইউনিয়নের ৩৫ জন গ্রাম পুলিশ সদস্য।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার ইসলামপুর, ইসলামাবাদ, ঈদগাঁও, পোকখালী ও জালালাবাদ ইউনিয়নে কর্মরত এসব গ্রাম পুলিশ সদস্য একত্রিত হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

শনিবার (৭ নভেম্বর) ঢাকার তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে ঈদগাঁও উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মহাসমাবেশের প্রচার ব্যানারে এতে যোগদান ও অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে। ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামও উল্লেখ রয়েছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের দফাদার মিজানুর রহমান জানান, মহাসমাবেশে অংশ নিতে ঈদগাঁও উপজেলা থেকে ৩৫ জন গ্রাম পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁদের আসা-যাওয়া ও খাবারের ব্যবস্থা বিনা মূল্যে করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা