
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীমকে পদোন্নতি বদলি জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে রামগড় প্রেস ক্লাব।
গতকাল (৬ নভেম্বর শুক্রবার) সন্ধ্যায় রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি নিজাম উদ্দিন লাভলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো.বাহার উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।
রামগড়ের বিদায়ী সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম ঝালকাঠি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি লাভ করায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। তাঁর দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন ও জনসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় রামগড় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে এই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজী শামীম এর দায়িত্ব শীলতা ও পেশাগত দক্ষতা রামগড় বাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। এবং সেই সাথে তিনি যেন নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শুভাশিস দাশ, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন কিরণ, যুগ্ম সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সদস্য এমদাদ খান, সাইফুল ইসলাম, মোহাম্মদ শাহেদ হোসেন রানা, মাসুদ রানা, মো.জহিরুল ইসলাম, মোজাম্মেল হোসেন, মো. শরীফ ও মো. বেলাল হোসেন।