November 7, 2026, 4:06 pm
শিরোনাম :
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা-শোভাযাত্রা ও প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরকল উপজেলা বি এনপির বর্ণাঢ্য র্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী আয়োজনের সমাপনী মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমকে প্রেস ক্লাবের বিদায়ী সংবর্ধনা আলীকদমে পাহাড় ও কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঈদগাঁও থেকে ঢাকায় ৩৫ গ্রাম পুলিশ খাগড়াছড়িতে শুরু নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা

পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে ০৭ই নভেম্বর ২০২৬ “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৭ নভেম্বর ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও পানছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাছেদ মিয়া।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, পানছড়ি থানার এসআই সদানন্দ, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী,পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক রূপময় চাকমা,বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিবসের চেতনা আজও অনুপ্রেরণা যোগায়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা