November 17, 2026, 12:07 am
শিরোনাম :
দুর্গম পাহাড়ে শীতজনিত রোগের প্রকোপ, মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে রাজস্থলী উপজেলা ছাত্রদল নানিয়ারচরের গোলসাছড়ি জনবল বন বিহারে কঠিন চীবর দান কাপ্তাই লেকের নীল জলে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার, চ্যাম্পিয়ন ফয়সাল ও মুক্তি পাহাড়ি কৃষিকে বাণিজ্যিক করতে রাঙামাটিতে ৭ কোটি টাকার আধুনিক কৃষিযন্ত্র বিতরণ শুরু ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং গুইমারায় তৈকর্মা ওয়ার্ড বিএনপির ৬১ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি সামাদ ও সম্পাদক ওয়াহাব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের ৩৫জন সদস্যের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ ঈদগাঁওয়ের সুপারি গলি সড়কে দুর্ভোগ, দেখার কেউ নেই

বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৪তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬। রবি ও সোমবার (১৫ ও ১৬)  নভেম্বর দুই দিনব্যাপী এ দানোৎসবের আয়োজন করা হয়। ৩০ কার্তিক ও ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, বেইন বুনন অনুষ্ঠান, সূত্রপাঠ, বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষু সংঘের আগমন, উদ্বোধনী সংগীত, কঠিন চীবর দান উৎসর্গ, ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন। অনুষ্ঠানে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্র গুপ্ত মহাথের, পন্থক ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা,  বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান,শান্তিরায় চাকমা ( রায় বাবু), বিহার পরিচালনা কমিটি সভাপতি সমতোষ চাকমা, সাধারণ সম্পাদক মানিক চাকমা, অর্থ সম্পাদক শান্তি বরন তালুকদার ওয়ার্ড মেম্বার, হেডম্যান – কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শত শত পূর্ণ্যাথী উপস্থিত ছিলেন।  রাইংখ্যং শাখা বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ দানোৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, রাইংখ্যং শাখা বন বিহারটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা