November 11, 2026, 5:27 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়

Reporter Name

পানছড়ি প্রতিনিধি:

“সবার জন্য সুন্দর দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” — এ স্লোগানকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ নভেম্বর ২০২৬ খ্রি. উপজেলা অডিটোরিয়াম, পানছড়িতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পানছড়ি, খাগড়াছড়ির আয়োজনে এবং দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

পানছড়ি উপজেলা দুদকের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছরি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠান টি সঞ্চলনা করেন,দুদকের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম। প্রতিযোগিতায় পানছড়ি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইসিটি অফিসার বাবলী চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের এফএস সাইমুন ইসলাম ও সাবেক শিক্ষক আব্দুল খালেক। মডারেটর হিসেবে ছিলেন পুজগাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে বিজয়ী হয় সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “ছোটবেলা থেকে সততা চর্চা করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে যুক্তি দিয়ে কথা বলা ও সত্যকে প্রতিষ্ঠা করার মানসিকতা তৈরি হয়।”

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা