November 11, 2026, 5:27 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবস্থিত আলোচিত গঙ্গারাম বাজারে বসেছে সাপ্তাহিক হাট। বুধবার (১১ নভেম্বর) সকালে বাজারে কয়েকশ পাহাড়ি নারী-পুরুষকে নিজেদের উৎপাদিত পণ্য কেনাবেচা করতে দেখা যায়। একই সময়ে উপজেলা সদরের সাপ্তাহিক হাটেও পাহাড়ি-বাঙালি মানুষের ব্যাপক সমাগম ঘটে। পাশাপাশি সড়কে সীমিত পরিসরে ছোট যানবাহন চলাচল করতেও দেখা গেছে।

তবে সাধারণ মানুষের চলাচল ও হাটবাজার শুরু হলেও সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার এবং কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।

এর পরপরই সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা পাল্টা বিবৃতি দিয়ে অভিযোগ করেন, আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নতুন জয় চাকমা জেএসএসের হাতে অপহরণের শিকার হন এবং তাঁকে জোরপূর্বক অবরোধ প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

বাবুধন চাকমা আরও জানান, তাঁদের ঘোষিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, পাল্টাপাল্টি বিবৃতির মধ্যেই বুধবার সকালে সাজেক সড়কের দুটি স্থানে আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে। ফলে হাটবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।

সড়কে অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা