
মো. গোলামুর রহমান, লংগদু
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ১১ নভেম্বর ২০২৬ তারিখে লংগদু কলেজের শিক্ষা কার্যক্রম চালু ও অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় জোন কমান্ডার লে. কর্নেল খালিদ, লংগদু জোন কর্তৃক কলেজের অনুকূলে ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, প্রিন্সিপাল, লংগদু সরকারি কলেজ, সদস্য, রাঙ্গামাটি জেলা পরিষদ, প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিকবৃন্দ, কলেজ পরিচালনা কমিটি, শিক্ষক, ছাত্র, স্থানীয় চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কলেজটির শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয় শর্ত পূরণে উক্ত অর্থ কলেজের ব্যাংক হিসাবে উত্তোলন অযোগ্য আমানত হিসেবে সংরক্ষণ করা হবে এবং এর ফলে লংগদু কলেজ পূর্ণরুপে তাদের পাঠদান কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।
জোন অধিনায়ক বলেন, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। এ ধরনের শিক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সকলের মাঝে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যাশা করে। লংগদু জোন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চালু রাখতে অঙ্গীকারবদ্ধ।