November 9, 2026, 3:58 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজস্থলী উপজেলা শাখার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও সাংগঠনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে আজিজুর রহমান রুবেলকে।

রবিবার (৮ নভেম্বর) রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির যৌথ বিবৃতিতে চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত প্যাডে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে আজিজুর রহমান রুবেল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। সংগঠনের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে যুগ্ম আহ্বায়ক থেকে আহ্বায়ক পদে পদায়ন করা হয়।

বিবৃতিতে জানানো হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ শূন্য থাকায় দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ যে, রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাইমুল ইসলাম রনি রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে পদটি শূন্য ছিলো।

এই বিষয়ে আজিজুর রহমান রুবেল বলেন, আমাকে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক করায় জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা