November 9, 2026, 3:58 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবান শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) সকালে স্থানীয়রা ঝিরিতে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহত শরীফ শহরের তালুকদারপাড়া এলাকার জহিরের ছেলে। তিনি বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিরিতে পা পিছলে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা