November 9, 2026, 3:58 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি।।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সিইউএফএল ও ডিএপিএফসিএল শাখার আয়োজনে এবং আইডিইবির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ইঞ্জিনিয়ার্স ভবনের মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিএপিএফসিএল শাখার সভাপতি ও উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) খন্দকার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইডিইবি সিইউএফএল শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির (কেনিক) সহসভাপতি প্রকৌশলী আকরাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

সিইউএফএলের উপসহকারী প্রকৌশলী শামীম রেজার সঞ্চালনায় এবং উপসহকারী প্রকৌশলী আব্দুস সাত্তারের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে বক্তব্য দেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, কাফকোর সিনিয়র মেইনটেন্যান্স কন্ট্রোলার মো. কামরুজ্জামান এবং কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) উপসহকারী প্রকৌশলী এ কে এম মাহাবুবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিইউএফএলের এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান কবির, মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, ডিএপিএফসিএলের এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী ইব্রাহিম খলিল, অপারেশন বিভাগের প্রধান আবু মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রশাসন বিভাগের প্রধান আলমগীর জলিল, ইঅ্যান্ডআই বিভাগের প্রধান কাজী মাসুদুর রহমান, সিইউএফএলের নির্বাহী প্রকৌশলী ও সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং ডিএপিএফসিএল শাখার সাধারণ সম্পাদক ও উপপ্রধান প্রকৌশলী এ এইচ এম ইফতেখার খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সিইউএফএল, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ড্যাপ), কোরিয়ান ইপিজেড ও ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, উপপ্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা