November 10, 2026, 5:06 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ

Reporter Name
oplus_0

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে স্থাপনা উচ্ছেদের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ৪৬ জন ভূমি মালিক। রিটের শুনানি শেষে আদালত চার সপ্তাহের রুল জারি এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিচারপতি তৌফিক এনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির ৪৬ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উচ্ছেদ নোটিশ জারি করেন। নোটিশে ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই ধরনের নোটিশ বাজারের আরও প্রায় দুই শতাধিক ব্যক্তিকে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহেসান বাবুসহ ৪৬ জন হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন নম্বর ১৫১৩৬/২০২৬।

রিট আবেদনে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এ ধরনের উচ্ছেদ নোটিশ জারির আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে বিবাদী করা হয়েছে ভূমি মন্ত্রণালয়, কক্সবাজারের জেলা প্রশাসক, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে।

আদালত শুনানি শেষে বিবাদীদের প্রতি চার সপ্তাহের রুল জারি করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমির হোসেন ও ব্যারিস্টার উজ্জ্বল হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সল সিদ্দিকী।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল হোসেন জানান, হাটবাজার ব্যবস্থাপনা আইন, ২০২৩ এবং হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) এ ধরনের উচ্ছেদ নোটিশ জারির এখতিয়ার রাখেন না বলে তাঁদের দাবি। এ আইনগত যুক্তির ভিত্তিতেই রিট আবেদনটি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা