November 11, 2026, 6:07 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সুইপ্রু মারমা (৬৬) আর নেই। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিলাইছড়ি উপজেলা বিএনপি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুইপ্রু মারমা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি চার মাসেরও বেশি সময় ধরে ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর পিতার নাম উষা মারমা এবং মাতার নাম নাংজি মারমা। বুধবার (১১ নভেম্বর) নিজ গ্রাম ধুপ্যাচরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এক শোকবার্তায় বিলাইছড়ি উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, সুইপ্রু মারমার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। তাঁর কর্ম, অবদান ও স্মৃতি সবার মাঝে শ্রদ্ধার সঙ্গে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য শোকাহত পরিবারের সদস্যদের মানসিক শক্তি ও ধৈর্য ধারণের সামর্থ্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা