November 9, 2026, 3:58 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র্যালি ও আলোচনা সভা

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর /২০২৬ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময়  খাগড়াছড়ির পানছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, খাগড়াছড়ি’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে পানছড়ি সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

পানছড়ি জিয়া স্কোয়ারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন,সিঃ সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম। যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,  অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে আজও অনুপ্রেরণা যোগায়।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা