
নুরুল কবির আরমান,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমিতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬ খ্রি.) জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা মুফতি ইমামুদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় সভায় নবগঠিত জেলা কমিটির নেত্ববৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ বলেন, “আহমদীয়া মুসলিম জামাত নামে পরিচয় দানকারী কাদিয়ানী সম্প্রদায় মহানবী সা.কে শেষ নবী হিসেবে না মেনে, ভারতের গুরুদাসপুর জন্মগ্রহণকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী হিসেবে মানে। সমস্ত ওলামা-মাশায়েখ এই বিষয়ে একমত,যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, সে কাফের হয়ে যাবে। সুতরাং কাদিয়ানীরা কাফের, এতে কোন সন্দেহ নেই।”
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন— সহ-সভাপতি মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা আবুল খায়ের রামগড়, মাওলানা হাফেজ ইউসুফ, মাওলানা রেজাউল করিম মিছবাহ, সেক্রেটারি মুফতি নোমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, মাওলানা কাউসার আজিজী,কারী নাসির উদ্দিন ,মাওলানা সাব্বির মাহমুদ রশিদী ও মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবী প্রমুখ।