November 11, 2026, 5:38 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

মাটিরাঙ্গা জোনের মানবিক উদ্যোগ: পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে একাদশ শ্রেণির বই ও শিক্ষাসামগ্রী বিতরণ

Reporter Name

মো. আবুল হাসেম, প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দূরবর্তী ও দুর্গম এলাকার দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ বুধবার (১১ নভেম্বর) মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ জন দরিদ্র পাহাড়ি ছাত্র-ছাত্রীর হাতে একাদশ শ্রেণির সম্পূর্ণ নতুন বইয়ের সেট ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল।

​বই বিতরণ শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, “পাহাড়ি অঞ্চলের শিক্ষার হার বৃদ্ধি এবং আর্থিক অনটনে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সে লক্ষ্যেই মাটিরাঙ্গা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শান্তির পাশাপাশি পাহাড়ের সার্বিক শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণের পাশে থাকবে।”

​সেনাবাহিনীর এই মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ। শিক্ষাসামগ্রী পেয়ে তারা মাটিরাঙ্গা জোনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা