November 10, 2026, 5:08 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

কাপ্তাইয়ে হালদা ও সংযুক্ত কর্ণফুলী নদী সংরক্ষণে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশের মৎস্য পরিকল্পনা ও জরিপ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের মৎস্য বিভাগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীতব্য উন্নয়ন প্রকল্পসমুহের সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প( দ্বিতীয় পর্যায়)  এর প্রকল্প পরিচালক মো: ইউসুফ আলী, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। সভায় নদী ও মৎস্যসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, জনসচেতনতা সৃষ্টি এবং নদীর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা