
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
কথা দিয়ে কথা রাখলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি। রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে পূজারীদের ভোগান্তি দূরীকরণে উপহার হিসেবে একটি স্ট্যান্ড ফ্যান উপহার দিয়েছেন তিনি।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১টায় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই ফ্যান তুলে দেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
ফ্যান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, কৃষকদলের সভাপতি বিষু সাহা এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীলিপ দাশ প্রমুখ।
এই উপহার পেয়ে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, কিছুদিন পূর্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি মন্দিরে এলে আমরা মন্দিরের প্রয়োজনে একটি ফ্যানের কথা জানিয়েছিলাম। আজ তিনি তাঁর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। তাঁর এই উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের উজ্জ্বলতা কামনা করে আশীর্বাদ করছি।
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি বলেন, রাজস্থলী শ্রী শ্রী হরি মন্দিরের নেতৃবৃন্দ আমাকে ফ্যানের সমস্যার বিষয়টি অবগত করেছিলেন এবং আমি তাঁদের কথা দিয়েছিলাম। আমি আমার দেওয়া সেই কথা ও অঙ্গীকার রাখার চেষ্টা করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীসহ সব মানুষের কল্যাণে আমাদের এমন মানবিক ও সামাজিক কাজ সবসময় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।