November 9, 2026, 3:58 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বিলাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে পল্টন ঘাট থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক বারেক খাঁ, সহসভাপতি নেইলাই পাংখোয়া এবং যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।

এ ছাড়া বক্তব্য দেন কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন, বিলাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার, ফারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খুশি বাবু তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম, কৃষক দলের সাধারণ সম্পাদক ভিএল পাংখোয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল মামুন, ওলামা দলের সভাপতি মো. হোসাইন, জাসাসের সভাপতি মো. জাকির হোসেন, ছাত্রদলের সভাপতি শহীদুল ইসলাম, ২ নম্বর কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন এবং তাঁতী দলের সভাপতি মো. আবুল কালাম। স্বাগত বক্তব্য দেন ফারুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি যতীন তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম হাসান সিকদার, চাথোয়াই রোয়াজা, সমূল্য হেডম্যান, শান্তি রায় চাকমা, মো. আলমগীর, মো. হারুন, অলি আহমেদ, আকবর হোসেন, শফিকুল ইসলাম, মো. মোবারক হোসেন, ববিতা চাকমা, মানিক চাকমা, ডালিয়া বড়ুয়া, নিত্যলাল তঞ্চঙ্গ্যা, মো. ইসহাক, অমর কান্তি তঞ্চঙ্গ্যা, ফাক্কো চাকমা ও জনি মার্মাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সরকারি দপ্তরে পিয়ন থেকে কর্মকর্তা পর্যায় পর্যন্ত দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি দপ্তরে দাপ্তরিক কাজ এবং সভা-সমাবেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলেও তাঁরা দাবি করেন। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

বিলাইছড়িতে বিভিন্ন সময়ে সুবিধাভোগী ও দালালচক্রের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তাঁরা। এ-সংক্রান্ত তথ্য ও তালিকা তাঁদের কাছে রয়েছে দাবি করে বক্তারা এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। তাঁদের মতে, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে ভূমিকা রাখা হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানেও গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা