November 9, 2026, 4:04 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেপ্তার

Reporter Name

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চিংকিউ রোয়াজা কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ দল । রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে ওসি  জানান, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং রাজনৈতিক অস্থিরতায় উস্কানির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা