বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন ধনশৌ মারমার পল্টন ট্র‍্যাজেডির সুষ্ঠু বিচার দাবি, ঈদগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলাফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দীঘিনালা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে  র‍্যালি ও আলোচনা সভা ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে স্থানীয় যুবদল।

সকাল ৮টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় বৃক্ষরোপণ ও সাড়ে ৯টায় মাছের পোনা অবমুক্ত করা হয়। বিকেল ৩টায় উপজেলা সদরের মডেল টাউন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ওমর ফারুক এবং পৌর যুবদলের সদস্যসচিব আবু বক্কর ছিদ্দিক। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সবুর।

এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। এ ছাড়া বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৭ বছরে নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তির মধ্যেও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। বর্তমানে সংগঠনের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলেও তাঁরা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে বিভিন্ন খাতকে স্থিতিশীল করতে সময় প্রয়োজন। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁরা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করা, জনগণের পাশে দাঁড়ানো এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *