শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রাজস্থলীতে তথ্য আপা দ্বারা সহায়তা সেশন পরিচালনা করা হয়েছে

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কারিতাসের উদ্যোগে এবং উপজেলা তথ্য আপা অফিসের সহায়তায় দুর্গম এলাকায় বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হলুদিয়া পাড়ায় এই সেশন পরিচালনা করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, উপজেলা তথ্য আপা অফিসের কর্মকর্তা লুই মারমা, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন শিকদারসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এতে সরকারি বিভিন্ন দপ্তরের সেবাসমূহ গ্রহনে করনীয়, গণভোট ও জাতীয় নির্বাচনে ভোট প্রদানের গুরত্ব তুলে ধরা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার সেবা প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা বা হয়রানির স্বীকার হলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার আহ্বান জানান। এই সেশনে বিভিন্ন পাড়ার ৬০ জন উপকারভোগী উপস্থিত ছিলেন। এছাড়াও তথ্য আপার উদ্যোগে ১৫ জন উপকারভোগীকে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *