November 21, 2026, 8:52 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক::

খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৫১হাজার ৩৬৮ শিশুর পুষ্টি পরীক্ষা, ৪৩৫ পরিবারকে জীবিকায়ন সহায়তা, ৪৩৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ১৮ টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনা করা হয়।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় দারিদ্র্য ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টিসেবা পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিশু অপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমনই একটি উদ্যোগের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরতে শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি জেলা সদরের মিলপুরস্থ হোটেল গাইরিং হলরুমে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে “Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh” শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাঁচ বছরের কম বয়সী ৫১,৩৬৮ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা করা হয়েছে। অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্যসহায়তা, পরামর্শ ও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ ও রান্না প্রদর্শনীর মাধ্যমে মা ও পরিবারের সদস্যদের শিশুর বয়স অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করা হয়েছে।

শুধু অপুষ্টি শনাক্তকরণ নয়, এর পেছনে থাকা দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তার সংকট মোকাবিলায়ও গুরুত্ব দিয়েছে প্রকল্পটি। জেলায় ৬৯৯টি অতি তীব্র অপুষ্টি এবং ৩,৩০৫টি মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারকে পুষ্টিসমৃদ্ধ খাবার ক্রয়ের জন্য মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া ৪৩৫টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কার্যক্রমের আওতায় আর্থিক ও জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে। এসব সহায়তার উদ্দেশ্য পরিবারগুলোর আয় বৃদ্ধির সুযোগ তৈরি, পুষ্টিকর খাবারের সংস্থান এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির যত্ন নেওয়ার সক্ষমতা জোরদার করা।

নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে প্রকল্পের আওতায় জেলায় ৪৩৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং সৌরশক্তিচালিত আঠারোটি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত এসব উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সুযোগ বাড়িয়েছে। পাশাপাশি স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি পাবর্ত্য জেলার প্রকল্পভুক্ত উপজেলাগুলোতে মাঠ পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মারাত্মক তীব্র অপুষ্টির চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং দুর্গম জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পুষ্টিসেবা পৌঁছে দিতে কাজ করেছে প্রকল্পটি।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান-এর প্রতিনিধি পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি ফুড সিস্টেমস প্রোগ্রামস এর ম্যানেজার মো. মাহাবুব হাসান, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, সদস্য মংসাপ্রু চৌধুরী, সদস্য তাছলিমা সিরাজ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা প্রমুখসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্পের অংশীজন ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা, সচেতনতা বৃদ্ধি করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমাদের প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সরকারের সহযোগী সংগঠনের ব্যাপক ভুমিকা রাখার যথেষ্ট সম্ভাবনা ও সুযোগ রয়েছে যার ফলে এলাকার শিশু যারা ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা চিকিৎসা, পুষ্টিকর খাদ্য, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা গ্রহণ করতে পারবে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর সুফল ধরে রাখতে নিয়মিত পুষ্টি পরীক্ষা, চিকিৎসাসেবা, জীবিকায়ন কার্যক্রম এবং পানি-স্যানিটেশন স্থাপনার রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এ ধরনের প্রকল্প সত্যিই প্রশংসনীয়, তিনি এ প্রকল্পের সুফল কীভাবে ধরে রাখা যায় তা  নিয়ে পরিষদের চেয়ারম্যান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্যের সাথেও আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এ ধরনের  যুগোপযোগী  একটি প্রকল্প এ জেলায় বাস্তবায়ন করার জন্য জাবারাং কল্যাণ সমিতি ও হেলেন কেলার ইন্টারন্যাশনালকে তিনি ধন্যবাদ জানান। পরবর্তীতে আবার কাজ করার সুযোগ থাকলে অনগ্রসর জেলা হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলাকে অগ্রাধিকার দেয়ার জন্য হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর প্রতি আহবান  জানান।

প্রকল্পের সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন কমলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জেলা  প্রকল্প ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, আলো সংস্থার নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতু দেওয়ান, প্রকল্প অংশগ্রহণকারী ম্রাচিং মারমা, এফআইবিডিবির ওয়াশ বিশেষজ্ঞ প্রকৌশলী রনধীর দাশ ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের সিনিয়র পুষ্টি কর্মকর্তা রিমি চাকমাসহ আরো অনেকে। অংশগ্রহণকারীরা প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, স্থানীয় জনপ্রতিনিধি, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সকল অংশীজনের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের সভাপতি জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা