November 21, 2026, 8:52 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি:

পানছড়ি সদর বিএনপির উদ্যোগে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ নভেম্বর ২০২৬ রোজ শনিবার বিকেল ৫টায় পানছড়ি জিয়া স্কয়ারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিঃসহ সভাপতি মোঃ  সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইদুল আলম।

পথসভায় বক্তারা বলেন, দেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে। এর প্রতিবাদে বিএনপি রাজপথে রয়েছে এবং জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা