November 21, 2026, 8:52 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় বিভিন্ন পাহাড়ের মাটি ও কৃষকের পরিশ্রমে নতুন সম্ভাবনার দ্বার খুলছে লামা উপজেলায় একসময় যে জমিতে তামাক চাষের বিস্তার ছিল চোখে পড়ার মতো, সেই জমিতে এখন শোভা পাচ্ছে বেগুনসহ নানা জাতের শীতকালীন সবজির সমারোহ। কৃষি বিভাগের সরকারি প্রণোদনা, কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে সবজি উৎপাদনে সাফল্য পাচ্ছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা। বিশেষ করে বেগুনের বাম্পার ফলনে তাঁদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। একই সঙ্গে বিকল্প ফসলের লাভজনক সম্ভাবনা দেখে তামাক চাষের প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে বেগুন, টমেটো, মরিচ, বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, লাউ ও অন্যান্য শীতকালীন সবজির চাষ হচ্ছে। কোথাও গাছে ঝুলছে থোকায় থোকায় বেগুন, কোথাও সবুজ পাতার আড়ালে বেড়ে উঠছে শীতকালীন সবজি। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন পরিচর্যা, ফসল সংগ্রহ ও বাজারজাতকরণে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে অনেক কৃষক তামাক চাষকে আয়ের প্রধান অবলম্বন মনে করতেন। কিন্তু তামাক চাষে উৎপাদন খরচ, শ্রমের চাপ,পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি এবং জমির উর্বরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি ভালো আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে কৃষকেরা ধীরে ধীরে বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন।কৃষি বিভাগের সরকারি প্রণোদনা এ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকেরা উন্নত জাতের বীজ, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা পাচ্ছেন। পাশাপাশি সরকারি সহায়তা ও কারিগরি পরামর্শ তাঁদের সবজি চাষে উৎসাহিত করছে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, পাহাড়ি অঞ্চলের মাটি, আবহাওয়া ও জমির বৈশিষ্ট্য বিবেচনায় পরিকল্পিতভাবে সবজি উৎপাদন বাড়ানো গেলে লামা উপজেলায় কৃষির নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে স্থানীয় বাজারে নিরাপদ ও তাজা সবজির সরবরাহও বৃদ্ধি পাবে।তামাকের পরিবর্তে খাদ্যশস্য ও সবজি উৎপাদন বাড়ানো গেলে পরিবেশ সংরক্ষণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং স্থানীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে নারী কৃষকদের অংশগ্রহণ বাড়লে গ্রামীণ পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা আরও শক্তিশালী হবে।তবে এ সম্ভাবনাকে দীর্ঘস্থায়ী করতে কৃষকদের জন্য নিয়মিত কৃষি প্রশিক্ষণ, মানসম্মত বীজ ও সার সরবরাহ, সহজ শর্তে কৃষিঋণ, সেচসুবিধা, সংরক্ষণাগার এবং উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারজাতকরণে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।লামার কৃষিতে এ পরিবর্তন শুধু একটি মৌসুমি ফসলের সাফল্য নয়। বরং তামাকনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও খাদ্যনিরাপদ কৃষিব্যবস্থা গড়ে তোলার একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে পাহাড়ের কৃষক-কৃষাণীদের হাত ধরেই লামা একদিন শীতকালীন সবজি উৎপাদনের অন্যতম সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হতে পারে বলে জানান কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা