November 18, 2026, 7:02 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

অসহায় ও অসুস্থ মানুষের আর্তনাদে পাশে বান্দরবান সদর জোন; ২৬ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ের দুর্গম জনপদে বসবাসরত অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার আকুতি ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন।

এরই ধারাবাহিকতায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি এর নির্দেশনায় লুংলেই পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চুয়ান বিল পাড়ায় বিশেষ চিকিৎসা সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির আওতায় স্থানীয় ২৬টি পরিবারের অসুস্থ সদস্যদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম, এএমসি,(RMO) বান্দরবান সদর জোন। এ সময় তিনি অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

দুর্গম পাহাড়ি এলাকার অসহায় মানুষের চিকিৎসার কষ্ট লাঘব এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

মানবিক সেবা ও জনকল্যাণে পাহাড়ের মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা