November 18, 2026, 7:02 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত

Reporter Name

মো.জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাজু চক্রবর্তী (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেল চকরিয়া-আলীকদম সড়কের ২নং চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে শিবাতলী এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পাহাড়ি আঁকাবাঁকা সড়কে দ্রুতগতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মারা যান।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা