November 18, 2026, 7:02 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

নতুন  পথে, নতুন স্বপ্নে কলেজ জীবনের শুভ সূচনা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি কলেজের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, অমৃত কুমার চাকমা,ইমরান হোসেন, নিশিতা আজিম, হারুনুর রশিদ, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ভানময় পাংখোয়া, সোনালী মার্মা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজজীবনের নতুন অধ্যায়কে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা