November 18, 2026, 7:02 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর পবিত্র কোরআনের সবক গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছয়জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করেন। সবক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—মো. আব্দুল্লাহ সাদমান, মো. তামিম হোসেন, মো. নাজমুস সাকিব, মো. আব্দুর রহমান, মো. রিহান ও মো. মহিন উদসিন।

অনুষ্ঠানে সবক প্রদান করেন বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল্লাহ আল মেহেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন।

এ সময় দীঘিনালা উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও মুহতামিম, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিন বলেন, পবিত্র কোরআন শিক্ষা প্রতিটি মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের ছোটবেলা থেকেই কোরআন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কোরআনের শিক্ষা শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর আদর্শ ও নির্দেশনা অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে।

সবক প্রদানকারী মাওলানা আবদুল্লাহ আল মেহেরী বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন শিক্ষা অর্জনের পাশাপাশি এর অর্থ, তাৎপর্য ও নির্দেশনা অনুধাবন করে জীবনে বাস্তবায়ন করা জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও আন্তরিকতার সঙ্গে কোরআন শিক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং তাদের দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা