November 18, 2026, 8:00 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

উজাড় হচ্ছে বন ও ভূমি; নিরবতায় বনবিভাগ

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

বনকর্মকর্তাদের নিরবতায় যেনো অসহায় হয়ে পড়েছে সবুজ প্রকৃতি ও বন্য পশু পাখি। ধবংস হয়ে যাচ্ছে রিজার্ভ ও রিজার্ভের ভূমি। বেখলে নেমেছে অসাধু ব্যবসায়ী ও ভূমি খেকুরা। এযেনো উৎসবে মেতে উঠেছে বনাঞ্চল ধবংসকারীরা। বনেরও যে প্রাণ আছে সেটা হয়তো একটু লালসার কাছে হেরে যাচ্ছে সুন্দর প্রকৃতির জীবন।

সরে জমিনে রাঙ্গামাটির লংগদু উপজেলার পাবলাখালী বনবিভাগের গুলশাখালী,বগাচতর,  ভাসান্যদম, আমতলীর বিভিন্ন এলাকায় ঘুরে এবং খুঁজ নিলে স্থানীয়রা জানায়, প্রতিবছর কয়েক কোটি টাকার বনাঞ্চল ধবংস করছে অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিরা। নাকের কাছে বনাঞ্চল ধবংস হচ্ছে, অথচ নির্বিকার হয়ে বসে আছে বনবিভাগের কর্মকর্তারা। সবুজ বনাঞ্চল এখন মরুভূমিতে রুপান্তরিত হয়েছে। পাবলাখালী বনবিভাগের খামখেয়ালি নজরদারি যেনো এসব এলাকার সবুজ বনায়ন ধবংসের মূল কারণ হয়ে দাড়িয়েছে।

এদিকে মধ্যে পথ পাহাড়ায় বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় বনবিভাগের কার্যলয় ও জনবল থাকা সত্বেও তাদের নিজেদের আগর বাগান, সেগুনবাগন ও রিজার্ভের কয়েকশত একর জায়গা বেদখলে চলেগেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানায়, গতকিছুদিন আগে রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসের পাশে  রিজার্ভের জায়গায় ঘর নির্মাণ করে জৈনক এলাকাবাসী। স্থানীয়দের ধারণা কর্মকর্তাদের অসাধু নজরের কারণে এসব এখন হামেশাই হয়ে যাচ্ছে।

অবৈধ পারমিট ও নিয়ম বহির্ভূত ভাবে অনুমোদন ও রিজার্ভের জায়গা দখলের বিষয়ে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসের আগর বাগান দখলের বিষয়ে বলেন, কিসের জায়গা দখল হয়েছে?  কোন জায়গা দখল হয়নি। পাবলিক যে আপনাদের আগর বাগান কেটে অন্য প্রজাতির বাগান করেছে সেটা কি ভাবে সম্ভব?  উত্তরে তিনি বলেন,  আমাদের অগোচরে বাগান করেছে, কেউ বাগান করতেই পারে। জায়গা দখল করে কেউ বাগান করেনি। রাঙ্গীপাড়াতে আপনাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করছে এবিষয়ে আপনি জানেন? তিনি জানেনা এবং তথ্য থাকলে দিতে বলেন। প্রশ্ন থেকে যায়, তাহলে রাঙ্গীপাড়া এলাকায় বনবিভাগের কাজ কি?

অপর দিকে অবৈধ পারমিটের বিষয়ে তিনি বলেন, যাদের বাগান আছে তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করে, সেখানে জেলা প্রশাসক পেপার অনুমোদন করলে, আমাদের কাছে আসলে আমরা পারমিটের জন্য আমাদের ডিভিশনে পাঠাই। যারা সেগুন বাগান কার্তন রে তাদের বাগান কি সরেজমিনে আপনারা গিয়ে দেখেন?  প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বী আমরা বাগান পরিদর্শন করি। তাহলে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি কর্তৃক অবৈধ কাঠ জব্দ করে সেগুলো কি ভাবে সম্ভব?  উত্তরে তিনি বলেন, ওগুলো অবৈধ পারমিট ছাড়া তাই জব্দ করে। স্থানীয়দের মাঝে প্রশ্ন থেকে যায়, যখন কয়েক হাজার সিফটি গাছ অবৈধ ভাবে কর্তন করে বাজারজাতের জন্য যখন প্রস্তু করে, তখন বনবিভাগ কোথায় থাকে।

অপর দিকে স্থানীয় বিজিবি জোন ৩৭ বিজিবির প্রতিনিধির মাধ্যমে জানাযায়, বিজিবি কর্তৃক রাত দিন প্রতিনিয়ত বনাঞ্চল রাক্ষায় কাজ করে যাচ্ছে বাহিনীটি।গত কয়েকদিন আগেও ৭৮ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করে বিজিবি। কিন্তু দুঃখজনক বিষয় চোরাকারবারি ও অবৈধ ব্যবসায়ীরা বিজিবিকে ভুল তথ্য ও একই কাগজ ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে। যার ফলে অভিযানের ক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে  হয়। স্থানীয় বনবিভাগের সহযোগীতা পেলে বিজিবির অফিযানের সফলতা আরো বৃদ্ধি পাবে।  সকলের সহযোগীতা ও সঠিক কাগজপত্র মাধ্যমে বনাঞ্চল রক্ষা করা সম্ভব বলে আশাবাদী বিজিবি।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, বনের গাছ কাটার অনুমতি তিনি দেয়না বা দিতে পারেননা। তবে কারো বাড়িতে বা জমিতে গাছ থাকলে তার জন্য হলে জেলাপ্রশাসক অনুমতি দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা