November 13, 2026, 2:14 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

আলীকদমে তিন ইটভাটায় ২ কোটি ইট উৎপাদনের প্রস্তুতি। উন্নয়ন ও কর্মসংস্থানের দোহাই দিয়ে প্রকৃতির বুক চিরে এভাবে আর কত পাহাড় ধ্বংস করা হবে।

বান্দরবানের আলীকদমে লাইসেন্স ছাড়াই তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট বানানোর জোর প্রস্তুতি চলছে। ভাটা ব্যবস্থাপকদের তথ্য অনুযায়ী, এজন্য প্রায় পাহাড়ের ২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ ব্যবহারের অভিযোগ, পরিবেশ ও বনসম্পদ রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। বান্দরবানের আলীকদম উপজেলায় তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট উৎপাদনের প্রস্তুতি চলছে। এ বিপুল পরিমাণ ইট তৈরিতে প্রায় ২০ লাখ ঘনফুট পাহাড়ি মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট পাহাড়ি কাঠ ব্যবহারের পরিকল্পনা বা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা শুধু পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাই সৃষ্টি করবে না, বরং বিদ্যমান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, বন আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডের প্রশ্নও সামনে আনবে। স্থানীয়দের অভিযোগ, পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে ইট উৎপাদনের প্রস্তুতি নেওয়া পরিষ্কার হওয়া প্রয়োজন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৩ ধারায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে ইটভাটা পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। তাঁরা প্রয়োজনে বিনা নোটিশে ভাটায় প্রবেশ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় দলিলপত্র তলব করতে পারেন। এ ছাড়া একই আইনের ১১ ধারায় আইন লঙ্ঘন, লাইসেন্সের শর্ত ভঙ্গ কিংবা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়লে জেলা প্রশাসক লাইসেন্সের কার্যকারিতা সাময়িক স্থগিত করে ভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দিতে পারেন। আলীকদমের তিনটি ইটভাটার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, প্রথমেই ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স, মালিকানা ও অংশীদারত্বের নথি, ইট উৎপাদনের লক্ষ্যমাত্রা, মাটির উৎস এবং কাঠের মজুত যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে কতটুকু পাহাড়ি মাটি কাটা হয়েছে, কোথা থেকে কাঠ সংগ্রহ করা হয়েছে এবং এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা সরেজমিন অনুসন্ধানের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। স্থানীয়দের প্রত্যাশা, বান্দরবানের জেলা প্রশাসক, আলীকদম উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগ সমন্বিতভাবে তদন্ত পরিচালনা করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাহাড়, বন ও প্রাকৃতিক সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মুনাফা অর্জনের অবাধ উপকরণ হতে পারে না। বনাঞ্চলের জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত নিরাপত্তা বিপন্ন হওয়ার সুযোগও কাম্য নয়। এখন দেখার বিষয়, আলীকদমের পাহাড় ও বনসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন কত দ্রুত এবং কতটা নিরপেক্ষতার সঙ্গে অভিযোগগুলোর তদন্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।                     ।

বান্দরবানের আলীকদমে লাইসেন্স ছাড়াই তিনটি ইটভাটায় প্রায় দুই কোটি ইট বানানোর জোর প্রস্তুতি চলছে। ভাটা ব্যবস্থাপকদের তথ্য অনুযায়ী, এজন্য প্রায় ২০ লাখ ঘনফুট মাটি ও ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ পোড়ানোর পরিকল্পনা রয়েছে। পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে, ভাটাগুলোর কোনোটিরই বৈধ লাইসেন্স বা কাগজপত্র নেই।

স্থানীয়দের জোরালো অভিযোগ, পাহাড় ও কৃষিজমি কেটেই জোগাড় হচ্ছে ইটের মাটি। ভাটার আশপাশে পাহাড় কাটা মাটির স্তূপ দেখা যাচ্ছে। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে কমে যাচ্ছে। ইট ও মাটি পরিবহনে চলা ভারী যানবাহনে রাস্তাঘাট ভেঙে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে, চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, ভাটার ঝুঁকিপূর্ণ কাজে অপ্রাপ্তবয়স্ক শিশুদের ব্যবহার করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, ইটভাটার কালো ধোঁয়া ও রাস্তায় ওড়া ধুলাবালুর কারণে শিশু থেকে প্রবীণ সবাই শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী সরকারি বনাঞ্চলের ২ কিলোমিটার এবং পাহাড় বা টিলার পাদদেশের ৫০০ মিটারের মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এবিএম, ইউবিএম ও এফবিএম নামের তিন ভাটা সংরক্ষিত মাতামুহুরী রেঞ্জ ও তৈন রেঞ্জের মাত্র ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অতীতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।

পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে পাহাড় কাটা ও গাছপালা ধ্বংস হলে আলীকদমের প্রাকৃতিক ভারসাম্য চিরতরে নষ্ট হবে। পাহাড়ের মাটি ধসে নদী ও ছড়ায় পলি জমে জলপ্রবাহ ব্যাহত হবে, বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল সংকুচিত হবে, পর্যটনসম্ভাবনাময় অঞ্চলের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হবে।

লামা বন বিভাগের ডিএফও মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনের ভেতরে বেআইনি কর্মকাণ্ড হলে বন বিভাগ ব্যবস্থা নেবে, তবে বাইরের বিষয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দেখে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো. নুরউদ্দিন জানান, অবৈধ তিন ভাটার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। নতুন করে ইট পোড়ানো বা পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।

আলীকদমের ইউএনও মনজুর আলম জানান, চালুর প্রস্তুতি নেওয়া তিন ভাটার একটারও বৈধ লাইসেন্স নেই। অবৈধ ভাটাগুলো দ্রুত উচ্ছেদের জন্য পরিবেশ অধিদপ্তরকে বারবার তাগিদ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা