November 10, 2026, 5:18 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন সম্পন্ন, ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, সেক্রেটারি দৌলতুল কবির

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) ও ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি পদে দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে এ বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় ইউনিটের চলমান মানবিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। সংগঠনের দায়িত্বশীলদের মানবিক কার্যক্রমকে কার্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বান্দরবানের সাতটি উপজেলার ৩৪টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি ইউনিটের অতীত কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের স্মৃতিচারণ করে বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও অতীতে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। বর্তমান কার্যালয়ের জন্য জমি সংগ্রহ ও ভবন নির্মাণেও উদ্যোগ নেওয়া হয়েছিল। আগের অ্যাডহক কমিটির সীমিত মেয়াদের তুলনায় নতুন কমিটি পূর্ণ মেয়াদে কাজ করার সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস, নির্বাচন কমিশনার মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার আসশাদুল হায়দার চৌধুরীর পরিচালনায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি পদে দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা ও সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বর্তমান যুব প্রধান ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় প্রশাসন, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় সূত্রে জানা গেছে, রেড ক্রিসেন্টের নির্বাচনে প্যানেল, কণ্ঠভোট ও ব্যালট—এই তিনটি পদ্ধতি অনুসরণ করা হয়। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একটি করে এবং সদস্য পদে পাঁচজনের নামসহ একটি পূর্ণাঙ্গ প্যানেল জমা পড়ে। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় প্যানেল পদ্ধতিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় আগের দুটি অ্যাডহক কমিটির সিদ্ধান্তক্রমে এ নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনের তফসিল স্থানীয় তিনটি পত্রিকায় প্রকাশের পাশাপাশি ১ হাজার ১৪৮ জন সদস্যের ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠানো হয়েছিল বলে ইউনিট কার্যালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা