November 13, 2026, 2:14 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত

Reporter Name

হলাপ্রুসাই মারমা।।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীন প্রিলুং খ্যাইংসা মহামুনি ক্যং বৌদ্ধ বিহারের উদ্যোগে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ১২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম কনভেনশন সেন্টারে এই ধর্মীয় উৎসব সম্পন্ন হয়।

বৌদ্ধ সম্প্রদায়ের নিকট চীবর দান হলো অন্যতম শ্রেষ্ঠ ও পুণ্যময় দান। দিনব্যাপী এই আয়োজনে কঠিন চীবর দান ছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান এবং বিভিন্ন নানাবিধ দান অনুষ্ঠিত হয়। হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে কনভেনশন সেন্টার চত্বর এক মহামিলনমেলায় পরিণত হয়।

প্রিলুং খ্যাইংসা মহামুনি ক্যং বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান উদযাপন কমিটি ও স্থানীয় দায়ক-দায়িকাদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং নৈতিক সমাজ গঠনে বৌদ্ধ দর্শনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের ধর্মীয় উৎসব পারস্পরিক সৌহার্দ্য, মৈত্রী ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে আশীর্বাদক ও প্রধান বিহারিক হিসেবে উপস্থিত ছিলেন প্রাজ্ঞ বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের। তিনি তাঁর আশ্ববাণীতে বিশ্বশান্তি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ দেশনা প্রদান করেন এবং কঠিন চীবর দানের মাহাত্ম্য বর্ণনা করেন।

উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মংথুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি থোয়ইঅংগ্য মারমা, সাধারণ সম্পাদক চিংসা মারমা, যুগ্ম আহবায়ক মংপ্রু মারমা এবং উপদেষ্টা ডা. অংসুইপ্রু মারমা।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুধাঅং মারমা, সাবেক ট্রাস্টি রুবেল বড়ুয়া, ডা. উখ্যেউইন, খ্যচিং মারমা এবং অংশি মারমা প্রমুখ। অনুষ্ঠানে প্রিলুং খ্যাইংসা মহামুনি ক্যং বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা ও সর্বস্তরের পুণ্যার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় ধর্মীয় সংঙ্গীত পরিবেশনা, পঞ্চশীল গ্রহণ, ভিক্ষু সংঘের পিন্ডদান এবং বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শেষ হয়। দিনশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা