November 13, 2026, 2:10 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত এক সেতুতেই বদলে গেল রাঙামাটির দুই পাড়ের জীবন পদোন্নতি পেয়ে বিদায় নিলেন কাজী শামীম, দায়িত্ব বুঝে নিলেন নবাগত ইউএনও দিলারা আক্তার

কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি||
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী স্কাউট  ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউট, স্কাউটার, শিক্ষক ও প্রশিক্ষকরা অংশ নেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন স্কাউটার অংশগ্রহণ করেন। এ ছাড়া ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষক এতে অংশ নেন।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা স্কাউটসের কমিশনার ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার) ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার (সিএলটি) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী ক্যাম্পে স্কাউটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু (উডব্যাজার), সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার), সহকারী লিডার ট্রেইনার লিটন চন্দ্র দে, ফেরদৌস আক্তার (সিএএলটি), উপজেলা স্কাউট লিডার কল্যাণ বিকাশ তনচংগ্যা, মাহাবুব ইলাহী (স্কিল কোর্স সম্পন্নকারী), গার্লস ইন স্কাউট লিডার উমেচিং মারমা,কামাল হোসেন প্রমুখ। আয়োজকরা জানান, স্কাউটদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তাদের সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা