November 20, 2026, 8:51 pm
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রামুতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৪ দীঘিনালার সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ ৫০তম রাজবন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১ রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের খাদ্য সহায়তা

বান্দরবানে শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে নিখোঁজ মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ওপরে উঠে এলেও মিসকাত আর ফিরে আসেনি। বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও ওই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে ওই দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা