November 20, 2026, 8:51 pm
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রামুতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৪ দীঘিনালার সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ ৫০তম রাজবন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১ রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের খাদ্য সহায়তা

রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
রাস পূর্ণিমা বা রাসপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।

ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাসপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে।

পাহাড়ের বহুধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র‍্যরে মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা