November 20, 2026, 8:51 pm
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রামুতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৪ দীঘিনালার সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ ৫০তম রাজবন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১ রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের খাদ্য সহায়তা

পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-মূল) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার বড় বোন শ্রীমতি জ্যোতি প্রভা (মিনু) লারমার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়নের রবিশিং পাড়ায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও দাহকার্য সম্পন্ন হয়। এতে পরিবারের সদস্য, দুই ছেলে, দুই মেয়ে, নিকটাত্মীয়সহ প্রায় ২৫০ জন অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান জ্যোতি প্রভা (মিনু) লারমা। মৃত্যুর পর তাঁর মরদেহ প্রথমে রাঙামাটিতে নেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে পানছড়ির রবিশিং পাড়ায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, পানছড়িতে অবস্থিত তাঁর বড় ভাই প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) সমাধিস্থলের এলাকায় তাঁকে শেষ বিদায় জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর রবিশিং পাড়ায় প্রয়াতের আত্মার শান্তি কামনায় সাপ্তাহিক ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা