November 20, 2026, 8:51 pm
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রামুতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৪ দীঘিনালার সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ ৫০তম রাজবন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১ রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের খাদ্য সহায়তা

রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
​পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি সহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত সাগর দেবনাথ (৬১) ওই এলাকার প্রয়াত জদু দেবনাথের ছেলে।

​সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) একটি দল রামগড় থানা-পুলিশের সাথে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ব্যাক্তিকে রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এবিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ির আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা