সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত—শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

রাঙ্গামাটি পার্বত্য জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত—এ মন্তব্য করে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার বলেছেন, এই জেলায় সব সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের কাঠালতলী গোডাউন সংলগ্ন মাঠ প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সমাজব্যবস্থায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাঙ্গামাটিতে ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে মানুষ যে পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ—এ ধরনের মানবিক আয়োজন তারই প্রতিফলন। তিনি আরও বলেন, শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তাঁর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম সামাজিক ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন ও নার্সিং ইনস্টিটিউটের আহ্বায়ক মো. হাবীব আজম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত শুধু একটি ঋতু নয়—অসহায় মানুষের জন্য এটি এক কঠিন বাস্তবতা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই একে অপরের পাশে দাঁড়ালে সমাজ আরও মানবিক ও শান্তিপূর্ণ হয়ে ওঠে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু দয়াল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল আলী ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কাঠালতলী মৈত্রী বিহারের সভাপতি বাবু পুর্নেন্দু বিকাশ চাকমা, বিশিষ্ট সমাজসেবক মো. মাইনুদ্দিন, হিল সার্ভিসের সাধারণ সম্পাদক জাভেদ সিদ্দিক, বনরূপা ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. বেলাল এবং কাঠালতলী দুর্গা মাতৃ মন্দিরের দুর্গা উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু পুলক শীল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিলফুল ফুযুল যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওমর মোরশেদ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *