বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে এমপির প্রতিনিধি মনোনীত হলেন চথোয়াইপ্রু এবং জিকু কুমার  লংগদুতে শাহ আলমের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ মাটিরাঙ্গায় দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল উপজেলা প্রশাসন পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের খাবার দিল খাগড়াছড়ি সদর জোন বলীপাড়ায় আগুন নিয়ন্ত্রণে ৩৮ বিজিবির সদস্যরা থানচিতে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপকরণ বিতরণ মাটিরাঙ্গায় বেহাল সড়ক মেরামতে আনসার-ভিডিপির উদ্যোগ বিলাইছড়িতে এমপির প্রতিনিধি জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা তামাক চাষ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান লক্ষীছড়ির দুল্যাতলীতে প্রান্তিক কৃষকদের কৃষি প্রশিক্ষণ পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত মাইসছড়ি চৌধুরী পাড়ায় বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা হাজী নুরুল আলম একাদশের লংগদু জোন সদরে গণ্যমান্যদের সঙ্গে সমন্বয় সভা লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে মাইসছড়ি বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও অবদান জাতি কখনো বিস্মৃত হবে না। আজ আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, দেশ ও জাতির বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে কুলখানি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *