বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ লামায় বন কর্মকর্তাদের নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনগত পদক্ষেপের কথা খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দল গঠন শুরু নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মহালছড়ি সেনাবাহিনী জোনের উদ্যোগে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রবারণা পূর্ণিমায় ফানুসবাতিতে আলোকিত রাতের আকাশ; পাহাড়ে বইছে উৎসবের আমেজ শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নানিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে ১৬ নারীকে সেলাই প্রশিক্ষণ

মাটিরাঙ্গাতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
oplus_2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাবেক মেয়র বাদশা মিয়া ভিলার সামনে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা।
মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ওয়াদুদ ভুঁইয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সততা ও উন্নয়নমুখী ভূমিকা খাগড়াছড়িবাসীর কাছে সুস্পষ্ট। যারা শুধু নির্বাচনের সময় ভোট চাইতে এলাকায় আসেন, নির্বাচন শেষে জেলার বাইরে অবস্থান করেন—তাদের মিষ্টি কথায় ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, যে প্রার্থী সুখে–দুঃখে এলাকায় থাকেন, জনগণের পাশে থাকেন এবং অভিজ্ঞ; এমন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, পাশাপাশি খাগড়াছড়ির সব সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবু আহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা, উপজেলা মহিলা দলের নেত্রী মনোয়ারা, অশোকারমা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *