April 16, 2026, 12:32 am
শিরোনাম :
গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি উৎসবমুখর পরিবেশে সাংগ্রাই ” এর মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছিল বান্দরবান চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক রাঙামাটিতে ৩৪তম নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও পান্তা উৎসবে মুখর শহরবাসী নানা আয়োজনে বরকলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন বরকলে ১২বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার সেগুন গোলকাঠ আটক খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ধর্মীয় মূল্যবোধই সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মূল ভিত্তি… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান আলীকদমে সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন জাঁকজমকপূর্ণ বিষু মেলা উদযাপিত এপেক্স বাংলাদেশ মানব সেবায় কাজ করে যাচ্ছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বর্ণিল সাংগ্রাই: জলকেলিতে মাতোয়ারা মারমা সম্প্রদায়, পর্যটকদের ঢল আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন আগুণে ঘর পুড়ে যাওয়া বৃদ্ধার পাশে সেনাবাহিনীর কাপ্তাই জোন রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণ
Notice :

বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো হেলিকপ্টার যোগে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে দুর্গম বড়থলি ইউনিয়নে  ১ টি কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে নিরাপদে পৌঁছানো হয়েছে  বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার  হাসনাত জাহান খান। কেন্দ্রটির নাম রাইমং ছড়া।

শনিবার ( ৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টা ৫৩ মিনিটে এ তথ্য জানান, তিনি আরও জানান, উপজেলায় ৫ টিতে হেলিকপ্টার ব্যবহার করতে হবে  বলে প্রস্তাব পাঠালে ৫ টি কেন্দ্রেই  হেলিকপ্টারে জনবল ও নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে যাবে। তিনি আরও জানান, উপজেলার  ১৩ টি কেন্দ্রের মধ্যে দুর্গম ৫ টিতে  জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় ব্যবহার করতে হবে হেলিকপ্টার। এতে সহযোগিতা করছেন সেনাবাহিনী ও বিমানবাহিনী।

ওই সব কেন্দ্রে সরাসরি পৌঁছাতে কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই কেন্দ্রগুলোতে ভোটের কয়েক দিন আগেই সরঞ্জামসহ নির্বাচনি কর্মকর্তা- কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হেলিকপ্টারে করে নিয়ে ভোট গণনা শেষে আবার উপজেলা হতে জেলা সদরে পাঠানো হবে। এই ৫ কেন্দ্রগুলো হলো ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বড় থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি এবং  রাইমংছড়া। অন্য চার কেন্দ্রগুলোও এভাবে পাঠানো হবে।

এছাড়াও নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া জানান, উপজেলায় মোট ১৩ টি কেন্দ্রে  ভোটার সংখ্যা ২৪৫১৫ জন,পুরুষ -১২৫৬৮,মহিলা-১১৯৪৭ জন। তারমধ্যে বড়থলি ইউনিয়নে ২৩৩৪ জন,কেংড়াছড়িতে ৫৫৭২ জন,বিলাইছড়িতে ৭২৪৭ জন এবং ফারুয়াতে ৯৩৬২ জন।