April 17, 2026, 9:28 am
শিরোনাম :
রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা হত্যা: ইউপিডিএফ’র নিন্দা ও প্রতিবাদ রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ঘুমধুমে চিকিৎসা সেবা, অনুদান ও উপহার বিতরণ দীঘিনালায় সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম: বদলাচ্ছে অসহায়দের জীবন লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ের দুর্গম জনপদ সিন্দুকছড়ি সেনাবাহিনী জোনের মানবিক স্বাস্থ্যসেবা; বিনামূল্যে চিকিৎসা পেল দেড় সহস্রাধিক মানুষ মাটিরাঙ্গার আমতলীতে বর্ণিল আয়োজনে বুইসুক উৎসব পালিত মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স…. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের রিঃ লং পোয়েঃ আকাজা, পাইংজারা ও মঙংছুং প্রদর্শনী দেখলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার গরু ও ইয়াবা পাচারে বাধা: নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাক্ত, হাসপাতালে ভর্তি পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলা অনুষ্ঠিত নিজেই বিধ্বস্ত ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি
Notice :

কক্সবাজারে গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু

ঈদগাঁও প্রতিনিধি।।

কক্সবাজারের কলাতলী এলাকার এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতক আবু তাহের (৪২) কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতের সময় বাড়ির পাশে অবস্থিত গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় আবু তাহেরসহ ১৫ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে আবু তাহেরের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানান, আগুনে দগ্ধদের মধ্যে এক জন ঢাকায় মারা গেছেন।

প্রতিবেশী ও আদর্শ গ্রাম সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।